বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদাবাজির অভিযোগে পুলিশ লাইন্সের বাবুর্চী আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:২২ পিএম

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হকার ও দিনমজুরদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশ লাইন্সের বাবুর্চী। 

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১ টার দিকে নবীন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির মো. পারভেজ সদর উপজেলার মুলজান বাগজান এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।

জানা যায়, অভিযুক্ত পারভেজ প্রায় এক বছর ধরে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে বাবুর্চী হিসেবে মাস্টাররোল ভিত্তিতে চাকরি করছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘পারভেজ দীর্ঘদিন ধরে হকার, দিনমজুর ও সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেওয়ার মতো কাজ করে আসছে। শুধু তাই নয়, ফুটপাত, কাঁচাবাজার ও হকার মার্কেট এলাকায় রাতভর চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

স্থানীয়রা আরও বলেন, ‘অভিযুক্ত পারভেজ নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এসব কাজ করে আসছেন।’

গত সোমবার (৩০ জুন) রাতে অতিষ্ঠ হয়ে স্থানীয় হকার ও শ্রমিকরা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা মো. পারভেজকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম




আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close