শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইব্যাপী কর্মসূচি ঘোষণা করল গনতান্ত্রিক ছাত্রসংসদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:৪০ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের পর এবার জুলাই ও আগষ্টে মোট ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ।
 
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই কর্মসূচি ঘোষণা করেন গনতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মূখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন প্রমুখ। 

লিখিত বক্তব্যে সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ২৪-এর জুলাই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সহস্রাধিক শহীদ ও আহতের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ। এটি '৪৭ ও '৭১-উত্তর বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ও ঐতিহাসিক ঘটনা। 

তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই অভ্যুত্থান থেকেই উঠে আসা ছাত্রসংগঠন; যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে। তাই ছাত্র-জনতার এই ঐতিহাসিক অর্জনের স্পিরিটকে ধারণ ও সমুন্নত রাখতে ১ জুলাই থেকে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগষ্ট পর্যন্ত মাসব্যাপী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কর্মসূচি ঘোষণা করছে।

তাদের কর্মসূচিগুলো হলো :

* ০৪ জুলাই:- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে 'সাহসী সাংবাদিক সমিতি: অভ্যুত্থানের দিনলিপি' আলোচনা সভা।

* ০৭ জুলাই:- অভ্যুত্থানে ভূমিকা রাখা অদম্য সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা।

* ০৭-১৪ জুলাই:- শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষ্যে 'স্বজনের সঙ্গে মোলাকাত' সপ্তাহ।

* ১৪ জুলাই:- নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার।

১৫ জুলাই: উইমেন্স কার্নিভাল।

* ১৬ ও ১৭ জুলাই:- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস।

* ১৮ জুলাই: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় সভা।

* ১৮-২৫ জুলাই:- July 36 Inter University Cricket Tournament

* ২১ জুলাই:- মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়।

* ২৩ জুলাই:- জুলাই নিয়ে কাজ করা সংগঠনসমূহকে সম্মাননা প্রদান।

* ২৫ জুলাই:- জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পথশিশু, রিকশাওয়ালা, শ্রমিকদের সঙ্গে আনন্দ উৎসব।

* ২৬ জুলাই:- সারা দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন।

* ৩১-৩৬ জুলাই:- জুলাই এক্সিবিশন (স্থান:- মল চত্বর, কার্জন হল ও টিএসসি)।

* ৩৩ জুলাই অর্থাৎ ৩ আগস্ট:- ফ্ল্যাগ মুভ।

* ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট:- ভিক্টোরি মার্চ।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুলাই   কর্মসূচি   ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close