বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:৫০ পিএম

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর ২০১৮ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

বিএনপির পক্ষ থেকে এই মামলাটি করা হয় রাজধানীর শেরেবাংলা নগর থানায়। অভিযোগে বলা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে এবং নানা অনিয়ম ও পক্ষপাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সেনাবাহিনী মোতায়েন ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি উপেক্ষিত হয়েছে।

মামলায় সাবেক তিন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পরিচয় অজ্ঞাত।

রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনি প্রহসনের অভিযোগে এই মামলার তদন্ত এখনও চলমান।

স্বদেশ প্রতিদিন/এমএ

আরও সংবাদ   বিষয়:  সাবেক সিইসি   নুরুল হুদা   আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close