মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:০৮ পিএম

নীলফামারীর সৈয়দপুরে একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তুলশীরাম স্কুলের সহকারী শিক্ষিকা রোহীলা পারভিনের বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে শামসুন্নাহারকে গুরুতরভাবে আঘাতপ্রপ্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং সোনাদানা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুরো ঘরে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত নিষ্ঠুর ও পূর্বপরিকল্পিত।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়ি ঘিরে তদন্ত শুরু করেছে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন স্বদেশ প্রতিদিনকে বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে এটি চুরি-সংক্রান্ত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   শিক্ষিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close