বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবশেষে এক হলেন হিরো আলম-রিয়ামনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:০২ পিএম

সব বিভেদ ভুলে এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। অবশেষে জোড়া লাগল দুজনের ভেঙে যাওয়া সংসার।

আজ মঙ্গলবার (১ জুলাই) নিজের ফেসবুকে করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন রিয়ামনি। পোষ্ট করা ছবিতে রিয়ামনি ও হিরো আলমকে এক সঙ্গে ও তাদের হাতে একটি স্ট্যাম্প দেখা যায়। এসময় তাদের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খানকেও দেখা যায়।

পোস্টে রিয়ামনি ক্যাপশনে লিখেছেন, ‘সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।’ এরপর তিনি অ্যাডভোকেট আতিকুর রহমানের নাম উল্লেখ করেন।

পোস্টে অনেকে তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। আবার অনেকে তিরস্কারের পাশাপাশি তাদের বিচ্ছেদের কথাও মনে করিয়ে দিয়েছেন।

রিয়ামনির শেয়ার করা পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম।

এর আগে হিরো আলমের বাবার মৃত্যুর পর রিয়ামনির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে ডিভোর্সের ঘোষণা দেন হিরো আলম। এমতাবস্থায় দুজনের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান ছিল।

এরইমধ্যে গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু।

এ ঘটনায় তার স্ত্রী রিয়ামনি বগুড়ায় ছুটে যান এবং সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। আত্মহত্যার চেষ্টার ঘটনার পর হিরো আলম ও রিয়ামনির দূরত্ব কমে আসে। অবশেষে দুজন আবার এক হলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হিরো আলম   রিয়ামনি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close