শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফোনালাপ ফাঁস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৪৫ পিএম

ফাঁস হওয়া এক ফোনালাপ নিয়ে তদন্তের মুখে থাকা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত।

মঙ্গলবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ গ্রহণ করেন এবং ৭-২ ভোটে তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, পায়েতংতার্নের বিরুদ্ধে ওঠা অভিযোগের কেন্দ্রবিন্দু একটি ফোনালাপ, যা তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ মে থাই-কম্বোডিয়া সীমান্তে সশস্ত্র সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতার সময় এই ফোনালাপ হয়। কিন্তু আলাপের ভাষা ও অবস্থান নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পায়েতংতার্নের প্রতি জনমনে ক্ষোভ বাড়তে থাকে। তার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত শনিবার ব্যাংককের কেন্দ্রীয় বিজয় স্তম্ভ এলাকায় আয়োজিত এক বড় সমাবেশে জাতীয়তাবাদী ও রক্ষণশীল বিক্ষোভকারীরা তাকে ‘দুর্বল ও আপসকারী’ নেতা বলে আখ্যা দেন।

সোমবার পায়েতংতার্ন সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতের প্রক্রিয়া মেনে নেবো, যদিও কাজ থেমে যাক, এটা চাই না। আপনি যদি জিজ্ঞেস করছেন আমি উদ্বিগ্ন কি না। আমি অবশ্যই উদ্বিগ্ন।’

একইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে বলেও উল্লেখ করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ডের প্রধানমন্ত্রী   পায়েতংতার্ন শিনাওয়াত্রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close