বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় ফার্মেসিতে অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৪৬ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এবং কুমিল্লা জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মো. ইকবাল হোসেনের প্রোসিকিউশনে অভিযানে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি টিম।

অভিযানে দেখা যায়, বেশ কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়। ফলে এ ধরনের অনিয়মের কারণে 'ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩' এর ৪০(খ) ও ৪০(গ) ধারা অনুযায়ী মহসিন মেডিকেল হলকে ৫ হাজার, আপন মেডিকেল হল ও সালমা মেডিকেল হলকে ১০ হাজার করে মোট ২০ হাজার এবং কর্ণফুলী ও ইব্রাহীম মেডিকেল হলকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন স্বদেশ প্রতিদিনকে বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে ওষুধের মান ও নিরাপত্তা সরাসরি জড়িত। তাই কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ রাখার সুযোগ নেই। আমরা নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করব, যাতে সাধারণ মানুষ সঠিক ও নিরাপদ ওষুধ পায়। এছাড়াও, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ফার্মেসি   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close