শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৩৪, আহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৪:৩২ পিএম

ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে সিগাচি কেমিক্যালস নামক একটি কারখানায়, যেখানে ওষুধ তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক প্রক্রিয়া চলছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে।

জেলা প্রশাসন জানিয়েছে, হতাহতদের মধ্যে চারজনকে শনাক্ত করা গেছে, বাকি মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা চলছে।

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং বলেন, ‘কারখানার ছাদ বিস্ফোরণে উড়ে যায়। ভেতরে থাকা অনেক শ্রমিকের মরদেহ ভবন থেকে বহু দূরে গিয়ে পড়ে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)–এ শোক জানিয়ে বলেন, ‘সাঙ্গারেড্ডির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার ফলেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পূর্ণাঙ্গ তদন্ত না-হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে, বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ইতোমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে এবং রাজ্য সরকারকে দায়ী করে চাপ বাড়াচ্ছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মা পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।

ঘটনার তদন্ত চলছে এবং নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   রাসায়নিক কারখানা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close