বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:১৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব বাধা উপেক্ষা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের স্মরণে ছাত্রদলের আয়োজিত জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “শেখ হাসিনা ভেবেছিলেন, বাধা দিলেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে। কিন্তু গণতন্ত্রের সংগ্রাম থেমে থাকেনি। জুলাই আন্দোলন ছিল সেই অব্যাহত সংগ্রামের দিন।”

তিনি আরও বলেন, “জীবন উৎসর্গ করে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের কাছে দায়বদ্ধতা তৈরি করে গেছেন—গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা সেই পথেই আছি, থাকবো।”

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতারাও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে শহীদদের অবদান স্মরণ করে বলেন, “ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক দলের নয়। জনগণ, ছাত্রসমাজ ও শহীদদের সম্মিলিত আত্মত্যাগেই এই পরিবর্তন এসেছে। তাদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য।”

ছাত্রদলের এই স্মরণ কর্মসূচিতে ছাত্রনেতারা বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দেশের মাটিতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

কেন্দ্রীয় শহিদ মিনারে এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মোমবাতির আলোয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ প্রত্যয় ঘোষণা করেন নেতারা।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close