সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফা কমাল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:৫৮ AM

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ছয় মাসের জন্য এই নতুন হার কার্যকর থাকবে বলে সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত আজ ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

সরকার জানায়, ১ জানুয়ারি থেকে ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার কমে যাওয়ায় তার সঙ্গে সামঞ্জস্য রাখতে সঞ্চয়পত্রের মুনাফাও পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার

🔹 পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:

    সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: মুনাফা হবে ১১.৮৩% (আগে ছিল ১২.৪০%)

    এর বেশি বিনিয়োগে: মুনাফা হবে ১১.৮৩% (আগে ছিল ১২.৩৭%)

🔹 তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র:

    সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%)

    সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)

🔹 পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র:

    সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৯৮% (আগে ছিল ১২.৫৫%)

    এর বেশি বিনিয়োগে: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

🔹 পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র:

    সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৯৩% (আগে ছিল ১২.৫০%)

    সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

🔹 তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক:

    সাড়ে সাত লাখ টাকা বা কম বিনিয়োগে: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%)

    এর বেশি বিনিয়োগে: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সঞ্চয়পত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে প্রাপ্ত মুনাফার হারও ধাপে ধাপে কমে আসবে।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  সঞ্চয়পত্র   মুনাফা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close