বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দীর্ঘদিন ধরে বন্ধ কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৮:৩৫ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। বাহিরের হোটেলগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন ও মান অনুযায়ী দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছেন তারা। 

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে চলতি মাসের ২২ তারিখ  বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার হয়। বিশ্ববিদ্যালয় খোলার ৮ দিন হলেও বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  ক্যাফেটেরিয়া। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী নিয়মিত ক্যাফেটেরিয়ার খাবার খান। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ, দাম অনুযায়ী খাবারের নিম্নমান, বিশুদ্ধ পানি, ওয়াশরুম নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু হানিফ বলেন, "ক্যাফেটেরিয়া যেকোনো বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী অল্প দামে খাবার গ্রহণ করে । তবে এটা দুঃখজনক হলেও সত্যি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আমাদের সেই চাহিদা পূরণ করতে পারে না।  বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে বিভিন্ন সময়ে ক্যাফেটেরিয়ার বিভিন্ন অনিয়ম চোখে পড়ে।  স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ না করা, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্যাফেটেরিয়া বন্ধ থাকা, বিশুদ্ধ পানির অভাবসহ আরো বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের ক্যাফেটেরিয়া।  গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস - পরীক্ষা কার্যক্রম শুরু হলেও ক্যাফেটেরিয়া বন্ধই পড়ে আছে।  এ বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিবৃতি দেয় নি।  যা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়  প্রশাসনের কাছে জোর দাবি জানাই,  খুব শীঘ্রই তারা আমাদের ক্যাফেটেরিয়া সমস্যার সমাধান করে।"

পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আমিনুল ইসলাম ভূইয়া বলেন, ক্যাফেটেরিয়াতে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা নিয়মিত খাবার খেয়ে থাকে যা বাহিরের হোটেল  গুলো থেকে তুলনামূলক কম দামে।এখানে আমাদের সবার আর্থিক অবস্থা এক রকম নয়। তাছাড়া আমাদের ক্লাস সকাল ৯ টায় শুরু হওয়ায় দেখা যায় বাহিরে হোটেল এ নাস্তা করলে কিছুটা সময় নষ্ট হয়। যদি ক্যাফে খোলা থাকলে আমাদের সময় টা বেচে যেতো,যেহেতু  ক্যাম্পাসের অভ্যন্তরে এটি অবস্থিত।তাই আমি বিশ্ববিদ্যালয় এর ছাত্র হিসেবে চাই অতি দ্রুত ক্যাফেটেরিয়া চালু  করা হউক।"

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মাহমুব জানান, "আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি। যাদের পরিচালনার দায়িত্ব নিয়েছে তারা এখনো আমাদের সাথে চুক্তি করে নাই। আমরা চেষ্টা করছি খুব দ্রুতই ক্যাফেটেরিয়া খুলে দেওয়ার। আশাকরি ভাল খবার ও ভাল পরিবেশেই ক্যাফেটেরিয়া শুরু হবে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি।ক্যাফেটেরিয়াতে যেন ভাল খাবার হয় এই প্রক্রিয়ার জন্যই এত সময় লাগছে। "


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দীর্ঘদিন   যাবৎ   বন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close