বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশায় গৃহবধূ আত্মহত্যায় প্ররোচনা মামলায় আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৫১ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৪:০৫ PM

রাজবাড়ীর পাংশায় দীপা রানী পাল নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো: সালাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

আরও পড়ুন

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় পাংশা উপজেলার পূর্ব বাগদুল এলাকার থেকে গ্রেফতার করা হয় বলেন বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ ফরিদপুর কার্যালয়ের সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুইটি পুত্র সন্তান রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টা দিকে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলো।পরদিন বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ৩ যুবক দীপা রানী পাল কে বাড়িতে রেখে যায়।এর কয়েক ঘন্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল।

এই ঘটনার দুইদিন পরে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় দীপা রানীর (নিহত) পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো: সাগর খান, মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত এর নাম উল্লেখসহ ২/৩ জন কে অজ্ঞাত করে মামলা দায়ের করে।

আরও পড়ুন

র‍্যাব-১০ জানায়, গ্রেফতার মো: সালাম গৃহবধূ দীপা রানী পাল আত্মহত্যার প্ররোচনা মামলার ২ নং আসামি। ঘটনার পর থেকে সালাম সহ এই মামলার বাকি আসামির আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় আজ সন্ধ্যায় পাংশা উপজেলার পূর্ব বাগদুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন / কেআইকে



আরও সংবাদ   বিষয়:  পাংশা   গৃহবধূ   আত্মহত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close