বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে হচ্ছে সার্চ কমিটির বৈঠক
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:৩৬ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে গঠিত সার্চ কমিটি প্রথমবারের মতো সভায় বসতে যাচ্ছে। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা আগামী বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েট এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্য পদে নিয়োগের জন্য জমা পড়া আবেদনপত্রসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে এ সভা বুধবার বিকেল সাড়ে ৩টায়, বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে (কক্ষ নং: ১৮১৫, ভবন-৬) অনুষ্ঠিত হবে।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিমকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, উপাচার্য নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সার্চ কমিটির এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক স্থিতিশীলতা ও একাডেমিক অগ্রগতি নিশ্চিত করতে সহায়ক হবে।

এর আগে, গত ১০ জুন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয় এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে ২০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতাসহ অন্যান্য একাধিক যোগ্যতার শর্ত উল্লেখ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  কুয়েট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close