শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিন দফা দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:০৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ‘ফুড কার্ড’ চালুর দাবিতে প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখা। 

এসময়ে তারা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুষঙ্গ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র, অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করা। সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং সদিচ্ছাশূন্য মনে হচ্ছে বলে তারা মন্তব্য করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক, তেমনি এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার হরণের সামিল। এ অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে জকসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ প্রকাশের জোর দাবি জানায়। অভিযোগ আছে, প্রশাসনের গড়িমসি এবং কার্যকর পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব বঞ্চিত রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারা আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ায় নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যকর খাবার পরিবেশ। দাম অতিরিক্ত, খাবারের মান নিয়েও রয়েছে অসন্তোষ। এসব সমস্যা দূরীকরণে দ্রুত ক্যাফেটেরিয়ার সংস্কার ও তদারকি দাবি করে সংগঠনটি।

এছাড়া জবি প্রশাসনকে ‘ফুড কার্ড’ চালু করে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সুষম খাবার নিশ্চিত করার দাবি জানায় শাখা ছাত্র অধিকার পরিষদ ।

তাদের উত্থাপিত তিন দফা দাবিগুলো হলো:
জরুরি ভিত্তিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।  বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে।  ফুড কার্ড’ চালু করে শিক্ষার্থীদের জন্য সুলভ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ছাত্র অধিকার  পরিষদ চায় ক্যাম্পাসে নব্য কোন লাঠিয়াল বাহিনী তৈরি না হোক। ক্যাম্পাসে সুস্থ ধারার  রাজনীতির পরিবেশ বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচন অনিবার্য।"

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  জবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close