বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবিতে ডিবেটিং সংঘের নতুন কমিটি, নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:৪২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডিবেটিং সংঘের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। এসময় ডিবেটিং সংঘের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুজ্জামান শুভ্র।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে নতুন মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মো. শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। এছাড়াও এসময় ডিবেটিং ক্লাবের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

৪৬ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে সহসভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ, সহ- সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে তাহমিদ ঈশাদ রূপাই, সহ- সাধারণ সম্পাদক (বিতর্ক) পদে রাইয়্যান আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক (সার্কিট) পদে রাকিব হাসান মুবিন, সাংগঠনিক সম্পাদক (ক্লাব) পদে নুবাহ নাশিতা ফারিহাত, দপ্তর সম্পাদক পদে আশিকুর রহমান কৌশিক, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. মাসরুল আহসান, কর্মশালা বিষয়ক সম্পাদক পদে আসিফ ইকবাল এবং প্রচার সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী জান্নাত মনোনীত হয়েছেন।

এছাড়াও এই কমিটিতে হল ও অনুষদ প্রতিনিধিসহ বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   ডিবেটিং সংঘ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close