বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইল কারাগারে নতুন তাঁতযন্ত্রের উদ্বোধন
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৮:১৫ PM

টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য নতুন তাঁতযন্ত্র উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা কারাগার বাস্তবায়নে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা কারাভ্যন্তরে তাঁতশিল্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

এতে দশজন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারকে সংশোধনাগার হিসেবে গণ্য করা হয়। কারাবন্দীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ ও প্রেষণামূলক কর্মকান্ডের মাধ্যমে চারিত্রিক সংশোধন পূর্বক সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করাই কারাগারের মূল লক্ষ্য।

এরই ধারাবাহিকতায় কারাভ্যন্তরে তাঁত প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ,মোড়া তৈরি প্রশিক্ষণ,  পুঁথিশিল্প প্রশিক্ষণ, নকশি কাঁথা প্রশিক্ষণ, নরসুন্দর প্রশিক্ষণ, কৃষি কাজের প্রশিক্ষণ, কারা লাইব্রেরিতে বই পড়ার সুযোগ, নিরক্ষর বন্দীদের অক্ষরজ্ঞান, কারাভ্যান্তরে সিঙ্গারা,পুরি,জিলাপি, মুড়ি তৈরির প্রশিক্ষণ, সংস্কৃতি চর্চা ও খেলাধুলা সহ গান বাজনা, কবিতা,কৌতুক পরিবেশন সহ মাদকাসক্ত বন্দিদের মোটিভেশনাল কার্যকম গ্রহণ করে থাকেন কয়েদিরা।ফলে বন্দির হাত কর্মীর হাতে রূপান্তরিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান ও প্রবেশন অফিসার মোঃ সৌরভ তালুকদার প্রমুখ।



স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   জেলা   কারাগারে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close