বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কালও চলবে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:৪৯ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি আগামীকাল রবিবার (২৯ জুন)-এও চলবে বলে ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (২৮ জুন) দুপুরে এক ঘোষণায় তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল ১০ টার পর ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীরা তিনটি গেটে তালা লাগিয়ে ভেতরে-বাইরে প্রবেশ বন্ধ রাখেন। এতে এনবিআরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের অংশ হিসেবে আগামীকালও (রবিবার) সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচিও চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

গত ২৬ জুন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হলেও ঐ সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে ক্ষোভ প্রকাশ করে ঐক্য পরিষদ জানায়, সংলাপের নামে একতরফা সভায় কোনো সমাধান হবে না।

ঐক্য পরিষদের দাবি, আলোচনার আগে এনবিআর চেয়ারম্যান অপসারণ, দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিল এবং রাজস্ব খাতের সকল পক্ষকে নিয়ে অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সরকার চলতি বছরের ১২ মে এক অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে দুটি স্বতন্ত্র সংস্থায় ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর বিরোধিতা করে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা আন্দোলনে নামেন। ২৩ জুন থেকে তারা অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনবিআর   কমপ্লিট শাটডাউন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close