মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তালতলীতে ‘ঋণ নয়, ক্ষতিপূরণ চাই’ দাবিতে বাইসাইকেল র‍্যালি
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:২৭ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৭:৩৫ PM

ঋণ বাতিল করে জলবায়ু তহবিল থেকে অর্থায়নের দাবিতে বরগুনার তালতলীতে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০ টার দিকে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ কর্মসূচি উপলক্ষে এ বাইসাইকেল র‌্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং তালতলী সাইকেলিং ক্লাবের আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের হাতে ঋণ বাতিল করে জলবায়ু তহবিল থেকে অর্থায়নের দাবি-সংবলিত নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

র‌্যালির শুভ উদ্বোধন করেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দীন, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাজ মাঝী, মো. মোস্তাফিজ, উন্নয়নকর্মী এম. মিলন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার ধোঁয়া ও বর্জ্য পায়রা নদীতে ফেলানোর কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে। এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ধনীদের জন্য নয়- সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এবং বিনিয়োগ করতে হবে। ঋণ নয়, আমরা জলবায়ু ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলোকে একত্রিত করে দায়িত্বশীলতার সঙ্গে বণ্টন করতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঋণ নয়   ক্ষতিপূরণ চাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close