বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আলাদা সংসদীয় আসনের দাবিতে বেলাবতে মানববন্ধন
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:০৪ পিএম

নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২৭ জুন) বিকেলে বেলাব বাজারের শাপলা চত্বরে “বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন, সদস্য মোঃ খলিলুর রহমান, মোহাম্মদ আলী, সাঈদী হাসান নওফেল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, কামরুল ইসলাম, মুফতি আবুল কালাম জাকারিয়া, অহিদুজ্জামান মাস্টারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের অন্তর্ভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে বেলাবের জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণে উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে। 

জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না। বেলাব উপজেলার রয়েছে প্রায় দেড় লক্ষাধিক ভোটার, একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও শহর, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান। এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে।

সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, যুব সমাজ ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে গণস্বাক্ষর, স্মারকলিপি প্রদান এবং আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আলাদা   সংসদীয়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close