বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইল রথযাত্রা উৎসব শুরু
টাঙ্গাইল প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:২০ পিএম

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে , শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। শোভা যাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল হোড়। 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারন সম্পদক ফরহাদ ইকবাল. সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, 
শ্রী শ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  জীবন কৃষ্ণ চৌধুরী, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক অমল ব্যানার্জী, যুগ্ম আহবায়ক রিপন কুমার সরকারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

সকল বয়সী নারী-পুরুষ আনন্দসহকারে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পুজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক হিন্দু নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয় শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণ।
আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথটানের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্ত হবে।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   রথযাত্রা   উৎসব   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close