বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৮ আগষ্ট বিপ্লব বেহাত হওয়ার দিবস পালনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১২:২৩ পিএম

আগামী ৮ আগস্ট যদি সরকারের পক্ষ থেকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করা হয়, তাহলে পাল্টা হিসেবে সেদিন ‘বিপ্লব বেহাত হওয়া দিবস’ পালন করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাদী বলেন, সরকার ১৬ জুলাইকে ‘আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে। কিন্তু এদিন শুধু আবু সাঈদই শহীদ হননি, সেদিন সারাদেশে মোট ছয়জন শহীদ হয়েছিলেন। তাই সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকে ‘শহীদ দিবস’ বা ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বড় অবদান ছিল। যখন ঢাবিতে আন্দোলন পুরোপুরি স্তিমিত হয়ে পড়ে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে রেখেছিল। এছাড়া আরও অনেক স্টেকহোল্ডার আছেন। এখন সবাইকে দিবস দিতে গেলে এটি একাত্তরের চেতনা ব্যবসার মতো হয়ে যাবে। তাই আমরা চাই কেবল দুটি দিবস: ১৬ জুলাই: শহীদ দিবস/জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট: দ্বিতীয় স্বাধীনতা দিবস।’

হাদী অভিযোগ করে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও ঘোষণার ৩০ কর্মদিবস পেরিয়ে গেছে, এখনো তা প্রকাশ হয়নি। ঘোষণাপত্র তৈরির আগে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে আলোচনা করে তাদের আকাঙ্ক্ষা শোনা উচিত। সেগুলোর ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করতে হবে।’

এছাড়াও, জুলাই ঘোষণাপত্রের দাবিতে আগামী ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘লালমার্চ’ করার ঘোষণা দেন শরীফ ওসমান হাদী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইনকিলাব মঞ্চ   বেহাত হওয়ার দিবস   ৮ আগষ্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close