প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:০১ AM

দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ জুন) সকাল থেকে দুপুর ১ টার মধ্যে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই কারণে উক্ত অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্ক সংকেতের এই মাত্রা সাধারণত হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো আবহাওয়ার জন্য ব্যবহৃত হয় এবং এর আওতায় নৌযান ও নদীপথে চলাচলরতদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের উদ্দেশে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম