শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবির ছাত্রদল আহ্বায়কের স্নাতকোত্তর সম্পন্ন করতে হাইকোর্টের রুল জারি
জাবি প্রতিনিধি,
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:২৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবরের স্নাতকোত্তর সম্পন্ন করতে দেওয়ার আদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

গত ৪ জুন  বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশটি প্রদান করেন।

ফ্যাসিবাদী আমলে অন্যায়ভাবে শিক্ষাগ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগ এনে গত ২২ মে জাবি ছাত্রদল আহ্বায়ক বিশ্ববিদ্যালয় উপাচার্য  ও রেজিস্ট্রার বরাবর ছাত্রত্ব ফিরিতে দেওয়ার আবেদন করেন।

এরপর, গত ২৭ মে উচ্চ আদালতের দুই আইনজীবী সঞ্জয় মন্ডল সাঞ্জু ও মো আরিফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি চেয়ারম্যান, জাবি উপাচার্য, জাবি রেজিস্ট্রার ও রসায়ন বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আলোকে রিট পিটিশন দায়ের করেন। যার ফলস্রুতিতে ৪জুন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অনতিবিলম্বে জহির উদ্দিন মোহম্মদ বাবরের ছাত্রত্ব ফিরিতে দেওয়ার আদেশ দেয়।

উপাচার্য বরাবর লেখা আবেদনে বাবর বলেন, '২০১৪ সালে ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের নিষিদ্ধ ছাত্র সংগঠন  ছাত্রলীগ আরো বেশি বেপোরোয়া এবং ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আরো বেশি অসহনশীল হয়ে ওঠে। যারই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন সময়ে আমার রসায়ন বিভাগের পরীক্ষা হল থেকে ডেকে এনে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আসিফ (রসায়ন-৩৯) এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা রসায়ন বিভাগের সামনে আমাকে বেধড়ক মারধর করে। হাঁড় ভাঙ্গা ও হাঁড় কাটা মারাত্মক জখম করে। যার খবর ২৭ ফেব্রুয়ারি ২০১৫ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতায় এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে হুমকি এবং নির্যাতনের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারি নাই। যার ফলশ্রুতিতে আমি আমার নিয়মিত স্নাতকোত্তর (২০১৩-১৪) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। এর পাশাপাশি সাভার ও আশুলিয়া থানায় আমার নামে ৪টি মামলা করা হয়। ফলে, আমার শিক্ষাজীবন চালানো আর সম্ভব হয়নি।

আইনজীবী মো আরিফুল ইসলাম বলেন, 'আমরা তার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করি। এবং খুব দ্রুতই ইতিবাচক ফল পেয়েছি। আদালত অতিদ্রুত তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে।'

জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, 'শিক্ষা আমার মৌলিক অধিকার। কিন্তু অন্যায়ভাবে এটি কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমার সাংবিধানিক এ অধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে উচ্চ আদালত। আশা করছি আমি দ্রুতই ছাত্রত্ব ফিরে পাব।'


 স্বদেশ প্রতিদিন / কেআইকে



আরও সংবাদ   বিষয়:  জাবির   ছাত্রদল   আহ্বায়কের   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close