বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যমুনা সেতু মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:০৭ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৮:৩৮ PM
যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেল ও রাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) ও ফেনীর ফুলগাছি উপজেলার মো. মাইনুদ্দিন বাবু (৩৮)। 

আরও পড়ুন

উল্লেখ্য, তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্ধকোটি টাকার পামওয়েল, ব্যারেল ও ট্রাক জব্দ করা হয়। উদ্ধার করা হয়েছে র‌্যাবের পোশাক, ওয়াকিটকিসহ সরঞ্জামও।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “গেলো ২১ জুন নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলস থেকে ৭৫ ড্রাম ভর্তি পাম্প অয়েল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝরাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে ডাকাত দল ট্রাকসহ প্রায় ৫৯ লাখ টাকার তেল নিয়ে চলে যায়। পরদিন এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়।”

তিনি আরো বলেন, “পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের টিম মঙ্গলবার বিকেলে ও রাতে ডাকাত রুবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকা থেকে ও বাবুকে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”

আরও পড়ুন

এছাড়াও তিনি বলেন, “তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ট্রাক আড়াই হাজার এলাকা থেকে ও ৭৫টি খালি ড্রাম কাঁচপুর ব্রিজ এলাকা থেকে এবং প্রায় ১৪ হাজার লিটার তেল গাজীপুরের মাওনা এলাকা থেকে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে র‌্যাবের ৫ টি অ্যাপ্রোন, ২টি হ্যান্ডকাফ ও ২টি ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যমুনা সেতু   ডাকাতি   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close