বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
১ মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা, ন্যাটো সম্মেলন ঘিরে তীব্র সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:৪২ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ১২:০৪ PM
১ মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা, ন্যাটো সম্মেলন ঘিরে তীব্র সমালোচনা

১ মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা, ন্যাটো সম্মেলন ঘিরে তীব্র সমালোচনা

নেদারল্যান্ডসের হ্যাগ শহরে অনুষ্ঠিত এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বলে অভিহিত করা হচ্ছে। মাত্র দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী এই সম্মেলনের ব্যয় হয়েছে ২১৪৫ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ প্রতিটি মিনিটে খরচ হয়েছে প্রায় ১৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। বিপুল ব্যয় নিয়ে ইউরোপজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

বুধবার (২৫ জুন) দ্য টাইমস এবং নেদারল্যান্ডস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলনের জন্য হ্যাগ শহরকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়। নিয়োজিত করা হয় পুলিশের প্রায় ২৭ হাজার সদস্য এবং সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য।

আরও পড়ুন

বলা হয়, নিরাপত্তা, লজিস্টিকস, পরিবহন, প্রযুক্তি ও অতিথি আপ্যায়ন সব মিলিয়ে এবারের আয়োজনে ব্যয় হয়েছে ২১৪৫ কোটি ৭৮ লাখ টাকা, যা মিনিটপ্রতি প্রায় ১৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা করে। এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল ইরান-ইসরায়েল সংঘাত, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার হুমকি এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুরো আয়োজনের মোট সময় ছিল মাত্র ১৫০ মিনিট।

এদিকে, ন্যাটো সম্মেলনের এমন ব্যয়বহুল আয়োজন নিয়ে ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ডাচ সংসদের কিছু সদস্য প্রশ্ন তুলেছেন, এই অর্থ কি স্বাস্থ্য, শিক্ষার মতো খাতে ব্যয় করা যেত না? 












সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। অনেকে লিখেছেন, মাত্র আড়াই ঘণ্টায় এত অর্থ ব্যয়, অথচ আমরা জানি না আলোচনার ফল কী।

আয়োজকেরা বলছেন,‘সময়ের দাবি। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় ন্যাটোর ঐক্য ও প্রতিশ্রুতি বিশ্ববাসীকে জানানো গুরুত্বপূর্ণ ছিল। এই ব্যয় প্রতিরক্ষা বিনিয়োগ, অপচয় নয়।’

ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও রাশিয়ার আগ্রাসনের মুখে সব রাষ্ট্রকে এখন নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে। এই সম্মেলন সেদিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: দ্য টাইমস, নেদারল্যান্ডস টাইমস

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ন্যাটো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close