শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের ২৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
রাংগাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৩৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৯:০৬ PM
নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১টায় নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।

এরপর, পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌপুলিশের যৌথ অভিযানে স্থানীয় জেলেদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।

এর আগে, সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান ৩৫ বছর বয়সী জেলে আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে।

প্রসঙ্গত, ঘটনার পরপরই সহকর্মী জেলে এবং নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযানে যোগ দেন। আলো স্বল্পতার কারণে সন্ধ্যায় অভিযান স্থগিত হলেও মঙ্গলবার সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌপুলিশ অভিযানে নেমে দুপুরে আল আমিনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, “ঘটনাস্থল চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় মরদেহটি বুড়াগৌরাঙ্গ নদীতে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা মজিবুর রহমান বলেন, “গতকাল দুপুর ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ   মরদেহ   উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close