মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:২৫ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৯:০৫ PM
যশোরসহ সারাদেশে স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

যশোরসহ সারাদেশে স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরসহ সারাদেশে স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

যশোর জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি মহিদুল ইসলাম, সহ সভাপতি নাজমুর ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক তানবীর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমেনা খাতুন।

বক্তারা বলেন, “আমরা তৃণমূল পর্যায়ে মানব শিশুর জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকা প্রদান করে থাকি। কিন্তু এত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ করেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। বছরের পর বছর আমরা টেকনিক্যাল স্বীকৃতি ও পদমর্যাদার জন্য আবেদন জানালেও সংশ্লিষ্ট বিভাগ সেটি বাস্তবায়ন করেনি। ফলে আমরা সরকারি অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় চরম বৈষম্যের শিকার।”

তারা আরো বলেন, “স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে স্বাস্থ্য সহকারীদের বড় ভূমিকা থাকা সত্ত্বেও বিগত সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তব পদক্ষেপ নেয়নি। তাই এখনই সময়, আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করার। এসবই আমরা আমাদের ৬ দফা দাবিতে উত্থাপন করেছি।”

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রমজান আলী, কার্যকরী সদস্য জাহিদুর ইসলাম, মেহেদী ইসলাম, জাকির হোসেন রানা, নুরুন্নাহার খাতুন, পাপিয়া খাতুন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  যশোর   দাবি   স্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close