বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন, ক্রেতা মনে স্বস্তি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৪৪ পিএম
কাঁঠালের বাম্পার ফলন দেখে খুশি স্থানীয়রা।

কাঁঠালের বাম্পার ফলন দেখে খুশি স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। একসময় পার্বত্য অঞ্চল থেকে ও পাশ্ববর্তী এলাকার বিজয়নগর, কসবা থেকে কাঁঠাল আনতে হলেও এখন তেমন প্রয়োজন পড়ছেনা বলে জানান স্থানীয়রা।

গ্রামে গঞ্জের হাট-বাজারে এখন সস্তায় পাওয়া যাচ্ছে কাঁঠাল। দাম আগের তুলনায় এখন অনেক কম। বাগানের বদলে ব্যক্তি উদ্যোগে লাগানো বাড়ির আঙিনা পেরিয়ে রাস্তার ধারের কাঁঠালগাছ গুলো চোখে পড়ে সহজেই। কাঁঠালের বাম্পার ফলন দেখে খুশি স্থানীয়রা।

প্রসঙ্গত, কাঁঠাল কাঁচা থাকতে সবজি হিসেবে তরকারি রান্না করে খাওয়া ছাড়াও আলুর বদলেও মাংসের তরকারিতে দেয়া হয়। এছাড়া কাঁঠালের বীজও তরকারিতে দিয়ে রান্না করে ও গরম কড়াইয়ে ভেজে খাওয়া ছাড়াও ভর্তা করে খাওয়া যায়। 

সদর বাজারের ব্যবসায়ী মোমেন মিয়া বলেন, “আগের চেয়ে বাজারে কাঁঠাল অনেক বেশি। এখন সব জায়গা থেকে কাঁঠাল আসে বাজারে।”

ক্রেতা তারেক বলেন, “বাজারে কাঁঠাল প্রচুর উঠছে। অন্যান্য ফলের তুলনায় কাঁঠাল ভালো কিন্তু এই গরমে খাওয়াটা ভয়ও কাজ করে।”

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান টুটুল বলেন, “আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে প্রচুর কাঁঠাল পাঠিয়েছে বাসায়। বেশ কয়েক জাতের কাঁঠাল দেখলাম এবার। সবগুলোই নবীনগরের বিভিন্ন স্থানের।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “নবীনগরে গত কয়েক বছরের তুলনায় এই বছর গাছে কাঁঠাল হয়েছে প্রচুর। নিজেদের খাওয়ার পাশাপাশি বিক্রি করে লাভবানও হচ্ছেন স্থানীয়রা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  নবীনগর   কাঁঠাল   বাম্পার ফলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close