মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবিতে নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪:৩৩ পিএম
নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত।

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল নয়টায় ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ও হল প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য  র‍্যালি বের হয়। র‍্যালিটি ব্রিটিশ কাউন্সিল সংলগ্ন ফুলার রোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও সলিমুল্লাহ মুসলিম হল মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় তখন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপলক্ষ্যে আজ দিনব্যাপি মঞ্চনাট্য, কবিতা আবৃত্তি ও নবাব স্যার সলিমুল্লাহর বর্ণাঢ্য জীবনীর ওপর সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমিদান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন অন্যতম। ১৯২০ সালে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেন। তার এ অসামান্য অবদানগুলো  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাইলফলক হিসাবে বিবেচিত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   নবাব সলিমুল্লাহ   জন্মবার্ষিকী উদযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close