বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শেষ মুহূর্তে জয় হাতছাড়া, কঠিন চ্যালেঞ্জে মেসির ইন্টার মায়ামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:৩৭ পিএম

মাত্র ১০ মিনিট বাকি ছিল ম্যাচের। তখন ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। জয় পেলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও ছিল উজ্জ্বল। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সব পাল্টে গেল। পালমেইরাসের দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-২ গোলে ড্র করে ম্যাচ। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে উঠল লিওনেল মেসির দল, সামনে এখন অপেক্ষা করছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি।

ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৬ মিনিটে তাদেও আইয়েন্দে এবং ৬৫ মিনিটে লুইস সুয়ারেসের গোলে ২-০ ব্যবধান নেয় দলটি।

কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়ায় পালমেইরাস। ৮০ মিনিটে পাউলিনিয়ো এবং ৮৭ মিনিটে মাউরিসিওর গোলে সমতা ফেরায় ব্রাজিলিয়ান ক্লাবটি।

তিন ম্যাচে উভয় দলের পয়েন্ট সমান ৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে পালমেইরাস। ফলে তারা শেষ ষোলোতে মুখোমুখি হবে বতাফোগোর। আর রানার্সআপ হওয়ায় ইন্টার মায়ামিকে লড়তে হবে ‘বি’ গ্রুপের সেরা দল পিএসজির বিপক্ষে।

ম্যাচের আগের দিন ছিল মেসির ৩৮তম জন্মদিন। কিন্তু মাঠে নিজের সেরাটা দিতে পারেননি আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে একদমই নিষ্প্রভ ছিলেন, দ্বিতীয়ার্ধে একটি দুর্বল শট ও একটি ভলি ছাড়া চোখে পড়ার মতো কিছু ছিল না তার পারফরম্যান্সে।

পালমেইরাসের দাপট ছিল চোখে পড়ার মতো। তারা গোলমুখে ২২টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। মায়ামির শট ছিল ৮টি, যার মধ্যে ৩টি লক্ষ্যে এবং ২টি গোল হয়। শেষদিকে রক্ষণভাগের ধসেই মূলত জয় হাতছাড়া হয় মেসির দলের।

আগামী রোববার শেষ ষোলোতে ইন্টার মায়ামি মুখোমুখি হবে পিএসজির এবং পালমেইরাস খেলবে বতাফোগোর বিপক্ষে।

শেষ ষোলোয় মেসি ও এমবাপ্পের সম্ভাব্য হাই-ভোল্টেজ দ্বৈরথ নিয়ে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পরেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ফুটবল   ইন্টার মায়ামি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close