বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মধ্যরাতে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:১২ AM

ইউক্রেনের সুমি অঞ্চলে মধ্যরাতের রুশ ড্রোন হামলায় এক নারী, এক পুরুষ ও একটি শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে সুমির ভারখনোসিরোভাটকা কমিউনিটির একটি গ্রামে এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের প্রধান ওলেহ গ্রিহোরভের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন।

আরবিসি ইউক্রেন জানিয়েছে, সোমবার (২৩ জুন) মধ্যরাতে ভারখনোসিরোভাটকা কমিউনিটির একটি গ্রামে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় একজন পুরুষ, একজন নারী এবং ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আঞ্চলিক প্রশাসনপ্রধান বলেন, ‘হামলায় নিহতরা আলাদা পরিবারের হলেও একই জায়গায় বসবাস করতেন। তারা রাতে নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন, কিন্তু রুশ ড্রোনের হামলায় তারা চিরতরে ঘুমিয়ে গেলেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ওলেহ গ্রিহোরভ বলেন, ‘এ হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর আগুনও ধরে যায়। উদ্ধারকর্মী, চিকিৎসকসহ সব জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।’

একই রাতে রুশ বাহিনী খারকিভ শহরেও ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় আরবিসি ইউক্রেন। শহরের মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, অন্তত সাতটি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। বাকিগুলো তিনটি স্থানে আঘাত হানে- এর মধ্যে দুটি ছিল নিমিশলিয়ানস্কি জেলার আবাসিক এলাকায়, আর একটি ছিল সালটিভস্কি জেলার একটি বেসামরিক স্থাপনায়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   বোমা হামলা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close