শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনগণের হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯:১৭ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ৯:২৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে। পুলিশকে মানবিক হতে হবে। আমরা পদক্ষেপ নিয়েছি বলেই পুলিশ জনবান্ধব হয়ে উঠেছে। আগের মতো পুলিশ ওই রকম ব্যবহার করে না। এরই মধ্যে দু-একজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।”

মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, “এ ধরনে ঘটনা যাতে পুনরায় না ঘটে আমরা সে চেষ্টা করে যাচ্ছি। সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের সাবেক সিইসির ঘটনায় যদি আমাদের বাহিনীর কেউ দায়ী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, “পুলিশের বিষয়ে আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমি সন্তুষ্ট। জনগণের সন্তুষ্টের সঙ্গে আমার সম্পর্ক। সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই। কেউ হয়তো দুই টাকায় সন্তুষ্ট হয়, কেউ দুই কোটি টাকায় সন্তুষ্ট। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে সন্তুষ্টের মধ্যে রাখতে পারি।”

তিনি বলেন, “৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জনগণ   পুলিশ   উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close