মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      
রোহিত-কোহলির বিশ্বকাপ ভাগ্য নিয়ে সংশয়ে গাঙ্গুলি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:৪১ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ১০:০৮ PM

ভারতের দুই ক্রিকেট তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, বয়স ও ফিটনেসের কারণে দীর্ঘমেয়াদি ফর্ম ধরে রাখা এই দুই অভিজ্ঞ ব্যাটারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, “২০২৭ সালের বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮, আর রোহিতের হবে প্রায় ৪০ বছর। এই বয়সে ওয়ানডে ফর্ম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখা সহজ নয়।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজন করা ৯টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ভারতের সামনে রয়েছে ২৭টি ম্যাচ। সৌরভ মনে করেন, এতগুলো ম্যাচে অংশ নেওয়া এবং বছরে অন্তত ১৫টি ম্যাচে নিজেকে প্রমাণ করা সহজ হবে না কোহলি-রোহিতদের জন্য।

“একসময় খেলার জায়গাটা বদলাবে, ওদের কাছ থেকে খেলা দূরে সরে যাবে—এটাই স্বাভাবিক। তাই এখন থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার,” বলেন সৌরভ।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিয়েছেন সাবেক এই অধিনায়ক। “কোহলি ও রোহিত নিজেরাই ভালোভাবে জানেন কখন থামতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদেরই,” বলেন তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান এরইমধ্যে ২৭ হাজার ছাড়িয়েছে, সেঞ্চুরি সংখ্যা ৮২টি। আর রোহিতের সংগ্রহ প্রায় ২০ হাজার রান ও ৪৯টি শতক।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ব্যাটার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close