বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যবিপ্রবিতে পুষ্টিগত প্রবণতা ও স্বাস্থ্যগত প্রভাব বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ব্যক্তিভিত্তিক পুষ্টিগত পরিকল্পনা, অন্ত্রের মাইক্রোবায়োবের প্রভাব, বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে বিভাগটির প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দিয়ার ইমপ্যাক্টস অন হেলথ” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এনএফটি বিভাগ। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, “আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। যদি আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন না হয় আগামীতে একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব না। বর্তমান বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এতে  আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। আমাদের উচিত স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “এনএফটি বিভাগ বর্তমান বিশ্বে চাহিদা সম্পূর্ণ একটি বিভাগ। উচ্চশিক্ষাসহ চাকরির বাজারে এই বিভাগের গুরুত্ব অনেক। এই বিভাগের শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি। তোমাদের  দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের চিন্তাভাবনার উন্নীত করতে পারলে তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ। বক্তারা বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, অগ্রগতি ও উন্নয়ন বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।

কনফারেন্সে বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও কনফারেন্সের সদস্য সচিব ড. মো. ওমর ফারুখ। অনুষ্ঠানে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদা পারভিন, ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ড. মো. আলাউদ্দিন, ফাতেমা-তুজ-জোহরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের নিশাত আহমেদ ও হাবীবা রহমান।

এরপর কনফারেন্সের প্রথম পর্ব শেষে সাড়ে ১২ টায় শুরু হয় ওরাল প্রেজেন্টেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। তারপর দুপুর ২ টাই শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   ন্যাশনাল   কনফারেন্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close