প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:১০ AM

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের মতো করে জীবন উপভোগ করতে ভালোবাসেন। ব্যস্ত শুটিং ও সংসারের ফাঁকে সময় পেলেই পাড়ি জমান বিশ্বের নানা প্রান্তে। ভ্রমণই যেন তার আত্মার প্রশান্তি, আর সাগরপাড়ে বসেই তিনি খুঁজে পান জীবনের গভীরতা।
এবার তিনি ঘুরছেন শ্রীলঙ্কায়, স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে। সেখানে সাগর, পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। প্রতিদিনই শেয়ার করছেন ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি সমুদ্রপাড়ে একাকী বসে থাকা কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম। সেখানে হলুদ টপে তার উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একাকিত্বে সমুদ্রের তীরে বসে থাকলে মনে হয়, সবকিছু সম্ভব। কারণ, সমুদ্রের গভীরতাও সীমাহীন।’
সেইসঙ্গে একটি রিল ভিডিওতে দেখিয়েছেন, সমুদ্রই যেন তার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা- প্রকৃত প্রশান্তির নাম।
এর আগেও মিমকে বিভিন্ন সমুদ্রতীরে দেখা গেছে। গত এপ্রিল মাসেই থাইল্যান্ডে ঘুরে এসেছেন স্বামীর সঙ্গে। তার আগে মালদ্বীপে কাটিয়েছেন বেশ কিছু রঙিন সময়। সমুদ্র আর প্রকৃতির মাঝে মিম যেন খুঁজে পান জীবনের মানে, ভালোবাসার গভীরতা।
প্রেমের ছয় বছর পূর্ণ করে বিদ্যা সিনহা মিম ২০২২ সালের ৪ জানুয়ারি বিয়ে করেন ব্যাংকার সনি পোদ্দারকে। চলতি বছর তারা উদযাপন করেছেন তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।
সাধারণ জীবন, দাম্পত্য ভালোবাসা ও প্রকৃতির সঙ্গে সময় কাটানো- এই তিনে যেন মিম খুঁজে নিয়েছেন নিজের সুখের ঠিকানা।
স্বদেশ প্রতিদিন/এমএম