বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
কুমিল্লায় দীর্ঘদিনের ইমামকে রাজকীয় বিদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:৫৮ AM

দীর্ঘ ৫০ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার জামে মসজিদের প্রবীণ ইমাম মো. কাজী নজরুল ইসলাম। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে অবশেষে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। আর তাঁর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে এলাকাবাসী আয়োজন করে এক রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানের।

আরও পড়ুন

শুক্রবার (২০ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনায় অংশ নেন স্থানীয় গ্রামবাসী, বাজার কমিটির নেতৃবৃন্দ, যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠানে ইমাম সাহেবের হাতে তুলে দেওয়া হয় একটি সম্মাননা স্মারক এবং এক লাখ টাকার একটি চেক।

এ সময় নতুন খতিব হিসেবে যোগ দেওয়া মুফতি মাওলানা আবু নোমান ইকরামুল হককে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম, মহিউদ্দিন আখন্দ, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, ব্যবসায়ী মাহবুব আলম, প্রভাষক মাহবুব আলম, ডা. লোকমান হোসেন, সাইফুল ইসলাম রাজীব, কাওসার আহমেদ, শওকত হোসেন ইমনসহ আরও অনেকে।
 









দীর্ঘদিনের ইমামকে বিদায় জানাতে মসজিদে উপস্থিত হন অসংখ্য মুসল্লি। সংবর্ধনা শেষে লাল গালিচা সংবর্ধনা এবং সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণপাড়ায়।

এই বিদায় সংবর্ধনা শুধু একজন ইমামের প্রতি শ্রদ্ধা নয়, বরং এটি একটি সমাজের কৃতজ্ঞতা প্রকাশের অনন্য নিদর্শন হিসেবে নজির স্থাপন করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close