বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পানিরও মেয়াদ থাকে! বোতলের গায়ে তারিখ লেখা থাকে কেন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:২৭ AM

আমরা সাধারণত যেকোনো প্যাকেটজাত খাবার বা পানীয় কেনার সময় মেয়াদ দেখে নেই। ঠিক তেমনি বোতলজাত পানির গায়েও দেখা যায় মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। অনেকেরই প্রশ্ন- ‘পানিরও কি মেয়াদ হয়?’

সত্য ঘটনা হলো, পানির কখনোই মেয়াদোত্তীর্ণ হয় না। তাহলে বোতলের গায়ে যেটি লেখা থাকে, সেটি আসলে পানির নয়, বোতলের মেয়াদ।

এই ‘মেয়াদ’ লেখার রেওয়াজ শুরু হয় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে ১৯৮৭ সালে। সেখানে এক আইন অনুযায়ী, বোতলজাত পানিসহ সব খাবারে মেয়াদ লিখতে হতো। পরে যদিও আইনটি বদলানো হয়, কিন্তু তখন পর্যন্ত মেয়াদ লেখা একটি শিল্পমান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়।

বর্তমানে, যুক্তরাষ্ট্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। তবে অনেক কোম্পানি পানির স্বাদ ও গুণগত মান ধরে রাখতে বোতলের গায়ে তারিখ দেয়।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এবং আন্তর্জাতিক বোতলজাত পানি অ্যাসোসিয়েশন (IBWA) বলছে, বোতলজাত পানি যতক্ষণ সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং ছিপি খোলা না হয়- ততদিন তা নিরাপদ থাকে। তবে সূর্যালোক, গরম পরিবেশ বা রাসায়নিক পদার্থের পাশে রাখলে পানির স্বাদ ও গুণে পরিবর্তন আসতে পারে।

অনেক কোম্পানি একই যন্ত্রে পানি, কোমল পানীয় ও অন্যান্য পণ্য বোতলজাত করে। তাই যন্ত্রের একসাথে সব পণ্যে মেয়াদ ছাপিয়ে দেওয়া সহজ ও কম খরচের হয়।

তাছাড়া বোতলের গায়ে তারিখ দিলে উৎপাদনের সময় ও স্থান সম্পর্কে নথি সংরক্ষণ সহজ হয়।

লাইভ সায়েন্স-এর মতে, প্লাস্টিক বোতল দীর্ঘ সময় পর রাসায়নিক বিক্রিয়া করে পানির স্বাদ ও গুণ পরিবর্তন করতে পারে। তাই বোতলের গায়ের তারিখটি মূলত বোতলটির নিরাপদ ব্যবহারের সীমা নির্দেশ করে, পানির নয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close