শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাজারীবাগে ভয়াবহ আগুন, সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:৩০ AM

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি খেলনার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২১ জুন) রাত ১ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ।

তিনি বলেন, ‘রাজধানীর হাজারীবাগের ট্যানারি গলিতে একটি খেলনার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শনিবার রাতে ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট। সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিকের বিভিন্ন খেলনা ও আতশবাজি ছিলো। এ ছাড়াও ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

দাহ্য বস্তু ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাবে এমন দুর্ঘটনা ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত তদন্ত শেষ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাজারীবাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close