প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:১৬ AM

দেশের অন্তত ৯ টি জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ রোববার (২২ জুন) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
যে অঞ্চলগুলোতে এই সম্ভাবনা রয়েছে: ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম