শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবেগঘন বার্তায় ম্যাথিউসের অবসর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ছিল তার শেষ আন্তর্জাতিক টেস্ট। অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে ভালোবাসায় ভাসছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

আজ শনিবার (২১ জুন) গল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে বিদায়ি বক্তব্যে ম্যাথিউস জানালেন, কেমন ছিল তার দীর্ঘ পথচলা।

আবেগঘন বক্তব্যে ম্যাথিউস বললেন, “অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কল্পনাতীত। আমি সত্যিই আপ্লুত। যারা আমাকে শুরু থেকে সমর্থন করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এটা সহজ এক যাত্রা ছিল না- অনেক উত্থান-পতনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। কিন্তু সমর্থনের জন্যই টিকে থাকতে পেরেছি।”

নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘‘ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা-এই দুটো জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এটা পুরো দলের সম্মিলিত সাফল্য।’’

টেস্ট ক্রিকেটকে ‘সেরা ফরম্যাট’ আখ্যা দিয়ে বলেন, ‘‘এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া খুবই আবেগের বিষয়। কারণ এটাই আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল। এখন সময় হয়েছে তরুণদের হাতে ব্যাট তুলে দেওয়ার।’’


বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘‘বাংলাদেশ দারুণ এক টেস্ট ম্যাচ খেলেছে। মুশফিক ও শান্ত অসাধারণ ব্যাট করেছে। পাথুমও ভালো করেছে।”

শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি কৃতজ্ঞ সব খেলোয়াড়, কোচ এবং ভক্তদের প্রতি- যারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বার্তা   ম্যাথিউস   অবসর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close