বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির পথসভায় ‘মুজিবীয়’ শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা, অতঃপর...
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১২:৪৮ AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির একটি পথসভায় ‘মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন’ জানান ছাত্রদল নেতা—আর তাতেই শুরু হয় তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, বক্তব্য চলাকালীনই ওই ছাত্রদল নেতার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিচ্ছেন দলের এক কেন্দ্রীয় নেতা।

খোঁজ নিয়ে জানা গেছে, আলোচিত ওই ছাত্রদল নেতার নাম নাহিদ হাসান। তিনি শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

ভাইরাল ভিডিওতে নাহিদকে বলতে শোনা যায়, “স্থানীয় প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।” তিনি বাক্য শেষ করার আগেই তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।

তবে বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল বলেন, “চার-পাঁচ মাস আগে প্রহলাদপুরে একটি পথসভায় অসাবধানতাবশত ওই বক্তব্যটি দেন নাহিদ। আজ সকালে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সংগঠনের শৃঙ্খলা রক্ষায় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

নাহিদ হাসানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ‘ভুল’ বলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, কেউবা শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক ও আলোচনা।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  বিএনপি   পথসভা   অতঃপর...  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close