বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে করোনা আক্রান্ত আরো এক নারীর মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:৫৫ পিএম

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবিলা খাতুন (৫৫) নামে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এ নিয়ে যশোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

যশোর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যশোরে দীর্ঘ চার বছর পর আবারও করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। গত ১২জুন প্রথম করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হন সাবিলা খাতুন। এরপর ১৩ জুন ইউসুফ আলী (৪২) নামে একজন এবং কিডনিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি শেখ আমির (৬৮) নামে আরো একজনের করোনা সনাক্ত হয়। আক্রান্ত তিনজনকেই সংক্রামক ওয়ার্ড থেকে পরবর্তীতে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুন বুধবার সকালে মারা যান শেখ আমির। এরপর ওই দিন দিবাগত রাত ১টায় মারা যান ইউসুফ আলী। সর্বশেষ আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মারা যান সাবিলা খাতুন।

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাঃ রবিউল ইসলাম তুহিন জানান, সাবিলা খাতুন ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা সন্দেহভাজন হওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। করোনা সনাক্ত হলে গত ১২ জুন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। তিনি আইসিইউতে আইসেলশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে আসার আধাঘণ্টা পরই তিনি মারা যান।

তিনি আরো জানান, আইসিইউতে আজ পর্যন্ত তিনজন করোনা রোগী ভর্তি ছিলেন। দুই দিনের ব্যবধানে তারা সকলেই মারা গেছেন।

প্রসঙ্গত, মৃত সাবিলা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী ও যশোর কোতোয়ালি মডেল থানায় কর্মরত এক নারী এসআই এর শাশুড়ি

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  যশোর   করোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close