বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরকীয়ায় বাধা
‘আম্মুকে বালিশচাপা দিয়ে মেরে ফেলেছে আব্বু’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:৪৮ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ১০:৫০ PM

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো: মিঠু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় মিঠু শেখকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২০জুন) সকাল ৭ টার দিকে রাজবাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু মিয়া নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে। ২০০১ সালে একই এলাকার আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সাথে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি সৃষ্টি হয়। মিঠু মিয়া পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনেরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নিহত মনিরা বেগমের পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন, আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙ্গে যায়। এক পর্যায় আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।

রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।  

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আম্মু   বালিশ   আব্বু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close