প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৫২ পিএম

জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।
পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।
আজ শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী ইমু প্রমুখ।
হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “অবিলম্বে বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনে নামবেন তৌহিদী জনতা।”
উল্লেখ্য, বিক্ষোভ মিছিল ও পথসভায় রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।