বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাশিয়ানীতে স্কুল মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:২৯ পিএম

পুরো বিদ্যালয়ের মাঠ জুড়ে থৈ থৈ পানি। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ে আসা অভিভাবকদের। এমন চিত্র দেখা গেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। 

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সঙ্গীত পরিবেশন ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান শিক্ষকরা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নবনির্মিত ঢাকা-বেনাপোল রেললাইনের পাশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের পাশেই সড়ক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সড়ক থেকে বিদ্যালয়ের মাঠটি কয়েক ফুট নিচু। মাঠটি নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পুরো মাঠে থৈ থৈ পানি। পানিতে সাঁতার কাটছে হাঁস, খেলছে শিশুরা। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বারান্দা দিয়ে চলাচল করছে। কেউ হাঁটু পানি মাড়িয়ে শ্রেণি কক্ষে যাচ্ছে। 

বিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত শরীফ ও উম্মে মরিয়ম বলেন, সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে। মাঠে পানি থাকার কারণে শ্রেণি কক্ষের বাইরে বের হতে পারি না। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আবদ্ধ হয়ে থাকতে হয়। মাঠের ঘাস ও আগাছা পঁচা দুর্গন্ধ, স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং মশা বংশবিস্তার করছে। আমরা দ্রত বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের মাধ্যমে সংস্কারের দাবি জানাচ্ছি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। তবে বিদ্যালয়ের দুটি ভবন পুনঃনির্মাণ না করা হলে মাঠ উঁচু করা যাচ্ছে না। মাঠের পানি শ্রেণিকক্ষে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে 


আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানীতে   স্কুল   মাঠে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close