বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুবির এইচআরএম ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
খুবি প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ২:৫৬ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মাসুদ ও সদস্য সচিব এহসানুল হক।

শুক্রবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

তিনি আরো বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এ লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ট্রেসার স্টাডির মাধ্যমে সকল অ্যালামনাইকে অন্তর্ভুক্ত করে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ডাটাবেজ কেবল যোগাযোগ স্থাপনেই নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকল্পনায়ও কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের প্রাক্তন ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের বর্তমান ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রসেনজিৎ তরফদার। আরো বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।

আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশন গঠনের মিশন ও ভিশনসহ সামগ্রিক পথচলার চিত্র পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন সদস্য সচিব এহসানুল হক । এছাড়াও, সূচনা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম তাজ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে 

আরও সংবাদ   বিষয়:  খুবির   এইচআরএম   ডিসিপ্লিনের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close