বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গভীর রাতে মহাসড়কে নাটকীয় ঘটনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ২:৫০ পিএম

গাজীপুরের শ্রীপুরে নাটকীয় ও ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে, যার পরিণতিতে প্রাণ গেছে দুইজনের- একজন ডাকাত সদস্য, আরেকজন নিরীহ অটোরিকশাচালক।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্যের নাম মো. আরিফ হোসেন (২২), তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। নিহত অটোরিকশাচালকের নাম আবুল কালাম (৪০), বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী পিকআপচালক মো. শফিকুল ইসলাম জানান, রাত ৩টার দিকে সাতখামাইর বাজার এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে ৬-৭ জনের ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। তারা তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পাশাপাশি সড়কে আরও যানবাহন থামিয়ে ডাকাতি চলছিল।

ঠিক সে সময় একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছে এক ডাকাতকে ধাক্কা দেয়। এতে ডাকাতদল ক্ষিপ্ত হয়ে চালক আবুল কালামকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধাওয়া দেয় এবং এক ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দেয়।

দুইজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরিফ হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আর গুরুতর আহত অটোরিকশাচালক আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ডাকাত দলের চার সদস্যকে আটক করে। ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত অটোরিকশাচালক আবুল কালামের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার করা হোক, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডাকাতি   দুর্ঘটনা   খুন   গণপিটুনি   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close