বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত!
আলফাজ আনাম
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১:১১ পিএম

ইরান - ইসরাইল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র। আল জাজিরার সিনিয়র এনালিস্ট মারওয়ান বিশারা মনে করেন, ট্রাম্প দুই সপ্তাহের সময়সীমার মধ্যেও ইরানে হামলা চালাতে পারেন। তার মতে এটা ক্যামোফ্লেজ, এমনকি কালও ইরানে আক্রমণ হতে পারে। 

ইউরোপীয় নেতারা ইরানের সাথে যে আলোচনা করতে চাইছেন তাদের মুখ রক্ষার জন্য অল্প কিছু সময় নিতে পারেন। মারওয়ান বিশারার এই বিশ্লেষণ সঠিক মনে হচ্ছে। কারণ হোয়াইট হাউসের মুখপাত্র আবার বলেছেন তাদের কাছে তথ্য আছে ইরান দু সপ্তাহের মধ্যে পারমানবিক বোমা বানাতে পারে। এ থেকে বোঝা যায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা অনেকটা নিশ্চিত। 

অপরদিকে যুক্তরাষ্ট্রের হামলা হবে তা ধরে নিয়ে ইরান যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছে। ইরান ধীরে ধীরে শক্তিশালী মিসাইলগুলো সামনে আনছে। ইসরাইলের ক্ষয়ক্ষতির পরিমান বাড়ছে। যদিও ইসরাইলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। তবে হামলার ধরন দেখে এটা বোঝা যাচ্ছে ইরান সুনির্দষ্ট গোয়েন্দা তথ্যর ভিত্তিতে হামলাগুলো করছে। ইরানের একটি হাসপাতালে হামলার পর ইসরাইলের একটি হাসপাতালে হামলা হয়েছে। এছাড়া ইসরাইলের অনেকগুলো সামরিক স্থাপনায় হামলা হয়েছে। ইসরাইল যখন বলছে ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে, এরপর ইরান বলছে ইসরাইলের আকাশ তাদের নিয়ন্ত্রণে। সত্যিই তারা ইসরাইলের আকাশে একের পর এক মিসাইল ছুড়ে ক্ষয়ক্ষতি করেছে। ফলে ইসরাইলের প্রতিটি হামলার জবাব দেয়ার চেষ্টা করছে ইরান। 

এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার ইরানের প্রতিক্রিয়া কেমন হবে? ১. মধ্যপ্রাচ্যর আটটি দেশ ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার সামরিক ঘাটিতে ৪০ হাজার আমেরিকান সেনা অবস্থান করছে। এসব সামরিক ঘাটি ইরানের স্বল্পপাল্লার মিসাইলের আওতায় আছে। এছাড়া এসব ঘাটি ইসরাইলের মতো এতো সুদৃঢ় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। ইরানের প্রক্সি সংগঠনগুলোর নিশানা হতে পারে।

২. এছাড়া ইরান হরমুজ প্রনালী ও হুথিরা বাব আল মান্দেব প্রনালী বন্ধ করে দিতে পারে। ফলে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে না, এই যুদ্ধের প্রভাবে চীন ও ইউরোপের দেশগুলো ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে। 

এমন পরিস্থিতি তৈরি হলে অন্য দেশগুলো কে-কিভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে বলা মুস্কিল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলছেন, পাকিস্তানের সেনা প্রধানকে ট্রাম্প ব্যাপক আপ্যায়ন করিয়েছেন। মোদি নিশ্চুপ - তবে মধ্যপ্রাচ্য ঘিরে গোয়েন্দা হাব সাইপ্রাস সফর করে এসেছেন। একটু আগে খবর দেখলাম চীনের একটি বিশেষ প্রযুক্তি সম্পন্ন জাহাজ পারস্য উপসাগরে পৌছেছে। পুতিন বলছেন ইরানের পারমানবিক প্রকল্পে রুশ বিজ্ঞানীরা আছে তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই। এসব বক্তব্য বড় ধরনের যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এই লেখা যখন শেষ করছি, তখন লেবাননের হিজবুল্লাহ ও  ইরাকের কাতাইব হিজবুল্লাহ যুদ্ধ শুরুর সাত দিন পর জানিয়ে দিয়েছেন তারা যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরানের পাশে আছেন।  

লেখক: সিনিয়র সাংবাদিক

স্বদেশ প্রতিদিন/কেআইকে 

আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্য   বড়   যুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close