বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, কয়েকটি রুটে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:৩৩ AM

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে পড়ে গেছে।

শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনায় ইন্দুরকানীর কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
পাঁচ টনের বেশি নিষিদ্ধ, উঠেছিল ২৭ টনের ট্রাক

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজটি পার হওয়ার সময় ভার সহ্য করতে না পেরে সেতু ভেঙে পড়ে। অথচ এই ব্রিজে পাঁচ টনের বেশি ওজন বহন নিষিদ্ধ ছিল। ঘটনার ফলে কয়লা ভর্তি ট্রাকসহ সেতুর একাংশ খালে পড়ে যায়।

ব্রিজটি ভেঙে যাওয়ায় ইন্দুরকানী থেকে মোড়েলগঞ্জ, মোংলা, শরণখোলা ও পিরোজপুর শহরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী কয়েক হাজার মানুষ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে। ট্রাকচালক ও সহকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছে। সেতু মেরামত এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যান চলাচল বন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close