প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:১২ পিএম আপডেট: ১৯.০৬.২০২৫ ১০:১৯ PM

নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে ২০২১-২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের একটি অভিযান পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসময় ৯ শত মিটার চায়না জাল (যার আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা) ও ৫০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, “উপজেলার বিভিন্ন এলাকায় কারেন্ট জাল ও চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং ক্ষুদ্র জলজ প্রানী শিকার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ বাস্তবায়নে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে নিষিদ্ধ চায়না জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।”
তিনি আরো বলেন, “নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”